শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন আগামী ৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ছয়টি পদে জনবল নিয়োগ দেয়া হবে।

১️.অর্থনীতিবিদ – পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

২️. সহকারী প্রোগ্রামার – পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

৩️. ফোরম্যান (কারিগরি) – পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা

৪️. নিরীক্ষক/অডিটর – পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

৫️. ভেহিক্যাল মেকানিক – পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৬️. স্টোর কিপার – পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ আছে।
বয়সসীমা: ১২ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সী কেউ আবেদন করতে পারবেন না।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে brebr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র জমা দেয়ার পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদন ফি

ক্রমিক ১ ও ২ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
ক্রমিক ৩ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা
ক্রমিক ৪ ও ৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা
ক্রমিক ৬ নম্বর পদের জন্য: ৫৬ টাকা

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com