শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের প্রস্তুতিতে মার্কিন কর্মকর্তাদের দৃঢ় সমর্থন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে তারা আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান। এ সময় রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি পৃথক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে সম্প্রতি সম্পন্ন হওয়া শুল্ক আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ড. রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শুল্ক ব্যবধান ক্রমান্বয়ে কমে আসায় অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। ব্রেন্ডান লিঞ্চ আশ্বাস দেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং বাণিজ্য ঘাটতি কমে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com