শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেন্টাল ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ঢাকা : করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য আগামী ৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে ১ম বর্ষ বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ প্রটোকল বা কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দিয়েছিল।

গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com