শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ভারতের কানপুরে জিকা ভাইরাস সংক্রমণ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৮৯ জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে।

কানপুরের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সেপাল সিং বলেছেন, কানপুরে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে।

এর আগে ২০১৭ সালে ভারতের গুজরাটে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়।

জানা গেছে, জিকা ভাইরাস এডিস মশার একটি প্রজাতির মাধ্যমে ছড়ায়। তবে শারীরিক সম্পর্কের ফলেও এটি ছড়াতে পারে।

২০০৫ সালে এটি মহামারি রূপে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ছড়িয়ে পড়ে। কানপুরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় গত ২৩ অক্টোবর। এক সপ্তাহ ধরে এর সংক্রমণ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ৮০ শতাংশ ক্ষেত্রে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর কোনো উপসর্গ প্রকাশ পায় না। এটি মানুষের স্নায়বিক বিপর্যয় ঘটায়। বিশ্বে ১৯৪৭ সালে জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com