শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বৃদ্ধকে জীবন্ত কবর, চার দিন পর উদ্ধার !

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

এক বৃদ্ধকে জীবন্ত কবর দেওয়ার চার দিন পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে ইউরোপের দেশ মলদোভায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার নিজ বাড়িতে এক বৃদ্ধার মরদেহ পাওয়ার খবরে সেখানে তদন্ত শুরু করেন পুলিশ কর্মকর্তারা। এসময় সেখানে তাঁরা ওই বৃদ্ধের আত্মচিৎকার শুনতে পান। পরে মাটি খুঁড়ে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া বৃদ্ধের জ্ঞান ছিল এবং তাঁর ঘাড়ে আঘাত ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই বৃদ্ধ জানান, তিনি ওই তরুণের সঙ্গে মদ খাওয়ার সময় তর্কে জড়িয়ে পড়েন। এরপর অভিযুক্ত তরুণ তাঁকে ছুরি দিয়ে আঘাত করে এবং জীবন্ত কবর দেন।

পুলিশের ধারনা, ওই বৃদ্ধাকেও হত্যা করেছেন ওই তরুণ। তাঁকে এরইমধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্ত তরুণের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com