শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত আমরা নিইনি’

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের ভাড়ার ওপর কারা ভ্যাট বসিয়েছে জানি না। আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি।

শুক্রবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল বিশেষ সেবাধর্মী পরিবহন। মানুষ এর সুফল পাচ্ছে। আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসানোর ঘোষণা হঠাৎ করে কারা দিলো? সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো জানি না। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব।

মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com