শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

২ লাখ ৯৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

ঝালকাঠি: ঝালকাঠিতে দুই লাখ ৯৭ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা কৃষ্ণকাঠি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই প্রতারক হলেন— পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার ওয়াজেদ আলী খলিফার ছেলে জসিম খলিফা (৩৫)।

ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com