শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

আব্দুল্লাহপুরে বাসে আগুন দেওয়ার সময় আটক ১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

ঢাকা : রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব। তবে প্রাথমিকভাবে আটককৃতের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, রোববার রাতে উত্তরার পলওয়েল মার্কেটের সামনে গাড়িতে আগুন দেওয়ার সময় সাদা পোশাকে থাকা র‍্যাব-১-এর সদস্যরা এক ব্যক্তিকে আটক করে। তবে আটক ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ রানা বলেন, আব্দুল্লাহপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি রোববার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে আজ সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com