শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

৭ উইকেটের দাপুটে জয় আফগানদের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

স্পোটর্স ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ডাচদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তারা উৎরে গেছে ১১১ বল হাতে রেখেই। ছোট লক্ষ্য তাড়ায় তেমন বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। যদিও শুরুর দিকে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভিন্ন আভাসই দিয়েছিল ডাচরা। এর পরের গল্পটা রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদীর লেখা। দুজনের ব্যক্তিগত অর্ধশতকে আফগানিস্তান বড় জয় পেয়েছে।

নেদারল্যান্ডসের সাম্প্রতিক ফর্ম দেখে মনে হয়েছিল– আফগানিস্তানের সঙ্গে তাদের ম্যাচটা রোমাঞ্চ ছড়াবে! কিন্তু বিশ্বকাপের আর আট-দশটি ম্যাচের মতো একেবারে একপেশে এক ম্যাচ হয়ে গেল লখনৌতে। আফগানদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি। এছাড়া রহমত শাহ করেছেন ৫২ রান।

ডাচদের হয়ে লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে ও সাকিব জুলফিকার একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ে বিশ্বকাপের চলমান আসরে চতুর্থ জয়ের দেখা পেয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। উঠে গেছে তারা সেমিফাইনালের দৌড়ে। ৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনে পড়েছে পাকিস্তান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com