শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সাভারে বাসে আগুন, আটক ২

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ঢাকা : ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১ নভেম্বর) ভোরে মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, বাসটি সেখানে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী বা স্টাফ ছিল না।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকালে বলিয়ারপুরে একটি বাসে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাভার মডেল থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সকাল ৫০ থেকে ৬০ জনের একদল লোক পেট্রল ছুড়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামে দুজনকে আটক করা হয়েছে। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com