শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

পুলিশ-সাংবাদিকের মোটরসাইকেলে আগুন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ঢাকা : রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এরমধ্যে পুলিশ ও সাংবাদিকের মোটরসাইকেলও রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে এসব মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এরমধ্যে মানবকণ্ঠের সাংবাদিক মনির জারিফের মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন। তবে তার তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com