শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপ ভ্যান ও জিএস পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ২ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ ভ্যানচালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসা ও পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ২ জন নিহত হন।

ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com