শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজ ঘরে মিলল বাবা-মা-ছেলের ক্ষতবিক্ষত লাশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও এক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোস্তাফা সওদাগরের ছেলের নাম আহমদ। তবে তাৎক্ষণিকভাবে মোস্তফার স্ত্রীর নাম জানা যায়নি।

এদিকে মোস্তফার আরেক ছেলে সাদ্দাম ও তার স্ত্রী অক্ষত রয়েছেন। তারাও ওই বাড়িতেই ছিলেন।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ আবু সাঈদ।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, বাবা-মায়ের সাথে একই ঘরে থাকা তাদের অন্য ছেলে সাদ্দাম ও সাদ্দামের স্ত্রী অক্ষত। ছেলের সারা শরীরে রক্তের দাগ ছিল। সাদ্দাম ও তার স্ত্রী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ও কেন এ হত্যাকাণ্ড হলো তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি নুর হোসেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com