শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

বিচারপতিকে নিয়ে কটুক্তি করায় দিনাজপুরের মেয়রকে জেল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা প্রদানকারী বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আপিল বিভাগ এ আদেশ দেন।

দিনাজপুরের এ পৌরমেয়রকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে মন্তব্য করার ঘটনায় এর আগে গত ১৭ আগস্ট জাহাঙ্গীর আলমকে তলব করে আপিল বিভাগ।

আদালত অবমাননার অভিযোগে চার আইনজীবী আপিল বিভাগে আবেদন করলে আদালত এ আদেশ দেন।

আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলে আপিল বিভাগ। পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com