শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তা আফরিন আক্তার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর ঢাকা সফর করতে পারেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফরিন আক্তারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে। তার সফরসূচি চূড়ান্ত করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। এখন পর্যন্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এই সফরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এর আগে গত বছরের ৫ নভেম্বর দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন। সে সময় তিনি পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া গত ১২ থেকে ১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফরিন আক্তার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com