শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

আমরা ২২ জায়গায় যুদ্ধ করছি: ইসরায়েলি সেনাবাহিনী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা এখন ২২ জায়গায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের প্রত্যেকটি সম্প্রদায় এবং অঞ্চলে তাদের সেনা আছে।

অপরদিকে ইসরায়েলের বিমান বাহিনী বলেছে যে তাদের যুদ্ধবিমানগুলো গাজার দু’টি উচু টাওয়ারে হামলা করেছে। তারা বলছে যে সেখানে হামাসের সামরিক অবকাঠামো আছে।

ইউমনা এলসাইদ আল-জাজিরার জন্য লাইভ রিপোর্ট করার সময় গাজা শহরের প্যালেস্টাইন টাওয়ারে ইসরায়েলি হামলার পরপরই এই ঘোষণা দেয় তাদের বিমান বাহিনী।

ইসরায়েলি বিমান বাহিনী সঠিক অবস্থান উল্লেখ না করে বলেছে, “বিমান বাহিনী ফিলিস্তিনি সংগঠন হামাসের শীর্ষ নেতাদের দু’টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

তাদের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “হামাস তাদের সামরিক সম্পদ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের কেন্দ্রস্থলে স্থাপন করেছে।”

অপরদিকে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি টিভি চ্যানেল রেশেত থার্টিন প্রতিবেদন করেছে যে ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণের শহর ওফাকিমে ইসরায়েলিদের বন্দ্বী করে রেখেছ।

সামাজিক মাধ্যমে এ খবর আগেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অসমর্থিত কিছু ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনিরা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ধরে মোটর বাইকে করে গাজার দিকে বন্দী অবস্থায় নিয়ে যাচ্ছে।

তবে হামাসের এক মুখপাত্র আল জাজিরাকে জানান, “তারা হোস্টেজ নয় বরং যুদ্ধ বন্দ্বী।”

ইসরায়েলি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনেও কোনো মন্তব্য করেনি।

সূত্র : আল-জাজিরা, বিবিসি

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com