শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

নাটকীয়ভাবে পাকিস্তানকে কাঁদিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ২০১০ সালে স্বর্ণ পদক জিতেছিল। এরপর পুরুষদের এশিয়ান গেমসের ক্রিকেটে আর পদকের দেখা পায় নি টাইগাররা। আজ চীনের হাংজুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ।

বৃষ্টি আইনে পাকিস্তানের দেয়া ৫ ওভারে ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির রাব্বির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বলে জয় তুলে নেয় বাংলাদেশ। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি বড় ব্যবধানে হারায় স্বর্ণ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। এরপর আজ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

বৃষ্টি আইনে ৬৫ রানের লক্ষ্য নির্ধারিত হবার পর শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ২ ছয় আর ১ চারে এই ২০ রান নিয়ে ম্যাচটি জেতান ইয়াসির আলী রাব্বী।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটিতে ছিল বৃষ্টির বাঁধা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫ ২ভারে ৬৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে চার ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৪৫। ফলে শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান।

আর বাংলাদশের হয়ে আজ এই কঠিন কাজটি সম্ভব করেছেন ইয়াসির রাব্বি। টুর্নামেন্টে এর আগে কোনো ম্যাচ না খেলা রাব্বি শেষ ওভারে মেরেছেন দুইটি ছয়। এরপর শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন রাকিবুল হাসান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com