শিরোনাম
প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিডিপির প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় চলতি অর্থবছরে (২০২৩-২৪) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে ৫ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যদিও গত বছরের জুনে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) এ নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানেই জিডিপির প্রবৃদ্ধি কমার বিষয়টি উঠে আসে।

প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক জানান, ২০২৫ সালে বাংলাদেশে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতে ৬ দশমিক ৩ ও মালদ্বীপে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। আর ২০২৩ সালে শ্রীলঙ্কায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক মায়নাস ৩ দশমিক ৮ শতাংশ। তবে ২০২৪ সালে দেশটি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ।

বৈশ্বিক পরিবেশে যে পরিবর্তন, এতে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, জুনের শুরু থেকে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে ১৮ শতাংশ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার কমেছে, যার ফলে ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

২০২১-২২ অর্থবছরে দেশে ৭ দশমিক ১ এবং গত অর্থবছরে (২০২২-২৩) অর্থবছরে দেশে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ওয়াশিংটনভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com