শিরোনাম
যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৭ জন।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে কার্গো ট্রাক উল্টে অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানায়, চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com