শিরোনাম
যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ‘ভারতবিরোধী’ নেতা মোহামেদ মুইজ্জু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারতবিরোধী’ হিসেবে পরিচিত রাজধানী মালের মেয়র মোহামেদ মুইজ্জু মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৫৪ শতাংশ ভোট পেয়ে দেশটির বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মুইজ্জু নির্বাচনে জয়লাভ করার পরপরই দেশটির কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের ‍মুক্তি দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে নিজেকে ‍বিজয়ী ঘোষণা করে এ দাবি জানান তিনি। আব্দুল্লা ইয়ামিন দুর্নীতি মামলায় ১১ বছরের সাজা ভোগ করছেন।

অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ নির্বাচনে পরাজয় স্বীকার করে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

পর্যবেক্ষকরা মনে করছেন, চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

মোহামেদ মুইজ্জু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এ ছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন রয়েছে তাদের বের করে দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে, সেদিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। তাই দ্বিতীয় দফায় (রানঅফ) গড়ায় এ নির্বাচন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com