শিরোনাম
কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা!

এক দিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫৭ জন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৬৭১ ও ঢাকার বাইরে এক হাজার ৬৮৬ জন। এ সময় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৩ ও ঢাকার বাইরের ৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৯ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৮১ হাজার ৮৮৭ জন। আর ঢাকার বাইরে এক লাখ ১৭ হাজার ৩০১ জন।

এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৭৭ হাজার ৮০৩ এবং ঢাকার বাইরে এক লাখ ১০ হাজার ৬২১ জন।

সারাদেশে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৪৫৭ এবং ঢাকার বাইরে ছয় হাজার ৩৪০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com