শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা: প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাৎপ্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাৎ।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার ওপর ফের জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপকালে এই মনোভাবের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

পরে আজরা জেয়া এক্স-পোস্টে (সাবেক টুইটার) জানান, তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং দুই দেশের অংশীদারত্বের বিষয়ে আলাপ করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তি কাউন্সিলর ডেরেক শোল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এবং আজরা জেয়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে নিউইয়র্কে সোমবার বৈঠক করেন। বৈঠকে তাঁরা বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন।

ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রের উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শেখ হাসিনার অঙ্গীকারকে সমর্থনকে করে।

গত জুলাইয়ে ঢাকা সফরে আজরা জেয়া সংঘাত পরিহার করে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান।

বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার জন্য আজরা জেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com