শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেস্ক: দক্ষিণ সুদানের জুবাতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জুবাতে ব্যানএফএমইউ-৮ কন্টিনজেন্টের মেডেল প্যারেড অনুষ্ঠানে তাদের এই সম্মানজনক পদক দেওয়া হয়।

আইএসপিআর এক তথ্যে জানিয়েছে, বাংলাদেশী সৈন্যরা শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের (আনমিস) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯৯ জন কর্মকর্তা ও নাবিককে মেডেল পরিয়ে দেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তথ্যে জানা গেছে, মেডেল প্যারেড অনুষ্ঠানে নৌ সদরের প্রতিনিধিদলের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, আনমিস ফোর্স চিফ অব স্টাফ মেজর জেনারেল মার্কো মাচাদো, আনপোল পুলিশ কমিশনার ক্রিস্টিন ফসেন ও সাউথ সুদান সশস্ত্র বাহিনীর জেভিএমএম প্রধান মেজর জেনারেল মৌ মানাষে মালাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। দক্ষিণ সুদানে আনমিস’র একমাত্র মেরিন ফোর্স হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট নীল নদের বিস্তৃত অঞ্চলে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নে নিয়োজিত রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com