শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে উঠেছে

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : জুন এবং জুলাইতে দেশে মূল্যস্ফীতি সামান্য কমেছিল। কিন্তু তা ধরে রাখা সম্ভব হয়নি। আগস্টেই তা আবার বেড়েছে। যা দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। জুলাই মাসের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ। গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি ১২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেখানে আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যে থেকে আরও জানা যায়, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২১ সালে একই সময়ে তা ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে কয়েক মাস ধরেই দেশের সার্বিক মূল্যস্ফীতি ওঠানামার মধ্য দিয়েই যাচ্ছে। এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ, জুনে ৯ দশমিক ৭৪ শতাংশ ও মে মাসে বেড়ে হয়েছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গত মে মাসে এ হার প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ ছিল।

বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। আগের মাস অর্থাৎ জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com