শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বেশকিছু এলাকায় শনিবার (৯ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সোনারগাঁও- জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com