শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিএনপি-জামায়াত সহিংসতা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: ইনডিপেনডেন্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: ইনডিপেনডেন্ট

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে সহিংসতা করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-২০১৪ সালে আগুন দিয়ে বাস পুড়িয়েছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের বৈশিষ্ট্যই হচ্ছে মানুষকে পুঁড়িয়ে মারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তৈরি করে আগুনে হতাহতদের সুচিকৎসার ব্যবস্থা করেছেন। বিএনপি-জামায়াতের এসব সহিংসতামূলক কর্মকান্ড প্রতিরোধে আইনশৃংখলাবাহিনী প্রস্তুত রয়েছে। যারা সহিংস কর্মকান্ড করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর অপরাধীদের সংশোধন করতে সরকার সামাজিকভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ করতে কোস্টগার্ড ও বিজিবকে আরও শক্তিশালি ও সুসংগঠিত করা হয়েছে। নৌপথে ও সীমান্ত এলাকাগুলোতে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে মাদক সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার কার্যালয়ে ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জেলা পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com