শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন কীভাবে হবে, সেটা সংসদে আইন পাস করা আছে। নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে, তাকে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com