শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

ফেসবুকে প্রেমের ফাঁদ ও দলবদ্ধভাবে গণধর্ষণ, গ্রেফতার ৩

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : গত ১৭ জুলাই কালুখালীর পাতুরিয়া এলাকার একটি পাট ক্ষেতে থেকে অজ্ঞাত মৃতদেহের মাথার খুলি, চুল ও হাড়সহ দেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। উক্ত মৃতদেহের পাশে পড়ে থাকা ভ্যানেটি ব্যাগ, পায়ের স্যান্ডেল, পরিহিত জামা ও ওড়না দেখে নিহতের পিতা আবুল কাশেম মৃতদেহটি তার ছোট মেয়ে জান্নাতুল নেছার (১৯) বলে শনাক্ত করে। আবুল কাশেম ব্যাপারী জানায় গত ৫ জুলাই দিবাগত রাতে বাড়ীর কাউকে কিছু না বলে তার মেয়ে জন্নাতুল নেছা বাড়ী হতে বের হয়ে যায়।

মেয়ের লাশ সনাক্ত করলে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহেতর বাবা। কালুখালী থানা পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করে।

পুলিশ অভিযান পরিচালনা করে গত ৮ আগস্ট মোঃ মাহফুজ মন্ডল নামে এক জন আসামীকে গ্রেফতার করে। আসামী মোঃ মাহফুজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে ২ স্টেম্বের শনিবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ৩জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রবিউল খান (২১), মোঃ হাকিম মন্ডল (২০), মোঃ হাসিব খান (২০)।

দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। পুলিশ সুপার বলেন গ্রেফতারকৃত আসামীরা সকলেই পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। আসামীরা জান্নাতুল নেছা’কে প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে বের করে এনে ধর্ষণ করে হত্যা করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com