শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গড়মাটি এলাকার ডাবলুর ছেলে মনন (২২) এবং একই উপজেলার রাজাপুর এলাকার আবির হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দুই আরোহী মোটরসাইকেলযোগে উপজেলার গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com