শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

মানুষ গণতন্ত্রের চেয়ে উন্নয়নে বেশি আগ্রহী : পরিকল্পনামন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ঢাকা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার মনে হয় মানুষ এখন উন্নয়নে বেশি আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবার, ওষুধ-টয়লেট বেশি জরুরি।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘সেভ দ্যা চিলড্রেন’ আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখন আর কেউ না খেয়ে মরে না। সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

আওয়ামী লীগ সরকার সবার উন্নয়নে কাজ করে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে আগের তুলনায় দরিদ্রতা অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। দেশে এখন মাত্র ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতার মধ্যে রয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা ও সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই সম্পদের মালিক হয়েছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com