শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাড়বে বাণিজ্য সুবিধা, কর্মসংস্থান হবে ৭ কোটি মানুষের : এডিবি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ঢাকা : বাংলাদেশে অর্থনৈতিক করিডরের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সুবিধা কাজে লাগানো গেলে ২০৫০ সাল নাগাদ দেশে ৭ কোটি ১৮ লাখ কর্মসংস্থান হবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইকোনমিক করিডর ডেভেলপমেন্ট হাইলাইটস’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে এডিবি।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক করিডরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে ১ কোটি ২৭ লাখ কর্মসংস্থান হবে। এ ছাড়া ২০৪০ সালের মধ্যে হবে ৪ কোটি ৬২ লাখ কর্মসংস্থান। আর ২০৫০ সাল নাগাদ কর্মসংস্থান হবে ৭ কোটি ১৮ লাখ। পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাড়বে ২৮৬ বিলিয়ন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ লাখ ৪৬ হাজার টাকা।

এ ছাড়া যদি করিডর সুবিধা ব্যবহার করা না যায়, তাহলে ২০২৫ সাল নাগাদ কর্মসংস্থান হবে ১ কোটি ৩৪ লাখ, ২০৪০ সালে ২ কোটি ৪৮ লাখ এবং ২০৫০ সালে কর্মসংস্থান হবে ৩ কোটি ১১ লাখ।

প্রতিবেদনে বাংলাদেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল পিছিয়ে রয়েছে বলে উল্লেখ করা হয়। এতে বাংলাদেশকে সামগ্রিক এবং টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ইকোনমিক করিডরকে (বিইসি) দক্ষিণ-পশ্চিম অঞ্চল (খুলনা বিভাগ) থেকে উত্তর-পূর্ব অঞ্চলে (সিলেট) পর্যন্ত নিয়ে যাওয়ার ধারণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও আলোচক ছিলেন এডিবির পরিচালক সব্যসাচী মিত্র। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোস্তাফিজার রহমান ও বাংলাদেশ ইকোনমিক জোনের (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com