শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মেক্সিকোতে ট্রেলার-বাস সংঘর্ষ, নিহত ১৬

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউট বলেছে, বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ১০ জন ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশ সাধারণ ঘটনা। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। তার আগে পৃথক দুটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com