শিরোনাম
যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান

ব্রাজিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে নিহত ৭

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

রোববার (২১ আগস্ট) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বাসটিতে সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ছিলেন। বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে তারা ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলছিলেন, বাসের ব্রেক কাজ করছে না।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহতদের অবস্থা জানাতে পারেননি।

এদিকে ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অফ ল্যান্ড ট্রান্সপোর্টেশন এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি অনিবন্ধিত ছিল। বাসটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com