শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ ৫ লাখ টাকা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ঢাকা : সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আর অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নূর মোহাম্মদ মজুমদার জানান, আগে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না। বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই এ ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে।

তিনি বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

তিনি বলেন, আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। আর যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com