শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।

রুশ বিমানবাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রের তৈরী এফ-১৬ যুদ্ধবিমান দাবি করে আসছিল।

ইউক্রেনের পাইলটরা যাতে এফ-১৬ যুদ্ধবিমান পায়, সেজন্য ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রমে ডেনমার্ক ও নেদারল্যান্ডসও সহায়তা করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তার ড্যানিশ ও ডাচ প্রতিপক্ষদের চিঠির মাধ্যমে বলেছেন যে তারা ইউক্রেনে এফ-১৬ পাঠানোর বিষয়টি অনুমোদন করবেন।

ব্লিনকেন বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের তার দেশকে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি অনুমোদন করেন। তবে এখন পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমান
সরবরাহের সময়সীমা নির্ধারণ করেননি।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, তার দেশ চলতি বছরের মধ্যেই এফ-১৬ যুদ্ধবিমান পাবে বলে আশা করছে।

সূত্র : ডেইলি সাবাহ

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com