শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

অচিরেই ঋণমুক্ত হবে বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

ঢাকা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অচিরেই বাংলাদেশ বিদেশি সব ঋণ পরিশোধ করে বোঝামুক্ত হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিদ্যানিকেতন হাইস্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ নাগরিক ও প্রবাসীরাসহ সর্বস্তরের মানুষের আয় বাড়িয়ে দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বিদেশি ঋণ শোধ করা হচ্ছে। খুব শিগগিরই সব পরিশোধ করে বাংলাদেশ ঋণমুক্ত হবে।

তিনি বলেন, বিদেশি ঋণের ভারে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে—এমন মন্তব্য অনেকে করে থাকেন। তবে দেশের অর্থনীতি বহুদূর এগিয়ে গেছে। শ্রীলঙ্কা তো দূরের কথা, ২০টি শ্রীলঙ্কা মিলেও এখন বাংলাদেশের সমকক্ষ হতে পারবে না। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়িয়ে আস্থার মনোভাব সৃষ্টি করতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে আমাদের ভয় দূর করে সাহসের সঞ্চার করব। কারণ, তিনি আমাদের মতো নিপীড়িত জাতিকে সংগঠিত করে মহা-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আমাদের বড় সম্পদ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com