শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

দেশের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম : বাণিজ্যমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

ঢাকা : দেশের প্রতিটি ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর টিসিবি অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। ৭ মার্চ তার ভাষণের মধ্য দিয়ে এ দেশের জনগণ জেগে উঠেছিল। বঙ্গবন্ধুর সেদিনের আহ্বান- ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এ আহ্বানে জেগে উঠেছিল মুক্তিকামী মানুষ।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু অনন্ত চেষ্টা করেছেন। দেশের প্রতিটি উন্নয়নে তিনি ছিলেন আপসহীন। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে দেশবিরোধীদের ষড়যন্ত্র তখনও থামেনি। দেশের উন্নয়নকে থামিয়ে দিতে তারা নতুন কূটকৌশল তৈরি করে। হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ তিনি নেই কিন্তু তার যোগ্য কন্যা দেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সেদিনের কথা স্মরণ করতে চাই। সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের স্বাধীনতার রূপকার শেখ মুজিবুর রহমান। সারাজীবন তিনি এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com