শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তে, হাসপাতালে ৬

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এ সময় র‍্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছে ।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টায় ওই স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

আহত চার র‍্যাব সদস্যরা হলেন, ইমতিয়াজ (৪৫), বিল্লাল (৩৮), রায়হান (৩০) ও আনোয়ার (৪০) এবং বাকি দুজন মাদক মামলার আসামি।

জানা গেছে, নেত্রকোণা জেলা থেকে মাদক মামলার দুজন আসামি নিয়ে র‍্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসার সময় কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এ সময় র‍্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

এদিকে আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com