শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

বাগানে মিলল প্রেমিক-প্রেমিকার মরদেহ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নে বাড়ি থেকে পালিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ আগস্ট) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে ওই ইউনিয়নের তুলসি রামপুর গ্রামে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে তারা আত্মহত্যা করেন।

নিহতরা হলেন, তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০) ও একই এলাকার হাফিজুল ইসলামের মেয়ে জনি (১৭)।

স্থানীয়রা জানান, প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার (১৩ আগস্ট) রাতে তারা বিয়ে করার জন্য কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে। পরে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ওই বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। কিন্তু তাদের মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক ও ভোটার আইডি কার্ড পড়ে ছিল। মঙ্গলবার সকালে তাদের মরদেহ দেখে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবার থেকে হয়ত তাদের প্রেমের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। এ কারণে তারা আত্মহত্যা করতে পারেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com