শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সৌদিতে প্রথম শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দল উঠেছিল প্রথমবারের মতো ফাইনালে। আর সেখানেই বাজিমাত করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জোড়া গোল করে আল নাসরকে এনে দিলেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের প্রথম শিরোপা। এতে করে সৌদি আরবের ক্লাবে নাম লেখানোর পর প্রথমবারের মতো কোনো শিরোপার স্বাদ পেলেন সিআর সেভেন।

চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ তারকা। এর আগে রোনালদোর সর্বোচ্চ অর্জন ছিল রানার আপ শিরোপা।

কিং ফাহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালটা ছিল বেশ জমজমাট। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকতে হয় দুই দলকেই।

৫১ তম মিনিটে ডেডলক ভাঙেন আল হিলালের মিখাইল। ম্যাচের ৭১ তম মিনিটে হোঁচট খায় আল নাসর। ডিফেন্ডার আবদুল্লাহ আল আমেরিকে দেখতে হয় লাল কার্ড। আর তাতেও ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

এদিকে গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া আল নাসর সমতায় ফেরে ৭৪ তম মিনিটেই। রাইট ব্যাক সুলতান আল ঘানামের ক্রস থেকে দলকে সমতায় ফেরান রোনালদো। চার মিনিট বাদেই বড় ধাক্কা খায় রোনালদোর দল। আরেক ডিফেন্ডার নাওয়াফ বুশাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

৯ জনের দল নিয়ে লড়তে থাকেন সিআর সেভেন। খেলার ভাবে ইঙ্গিত মিলছিল টাইব্রেকারে যাওয়ার। কিন্তু ৯৮ মিনিটের মাথায় দলকে জয়সূচক গোল এনে দেন রোনালদো। আর তাতেই প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা নিশ্চিত হয় আল নাসরের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com