শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলকে ধোঁকা দিতে ডিজিটাল আইন সংশোধন : রিজভী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ঢাকা : সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের হাত ধরে ভালো কিছু হবে না বলেও অভিমত তার।

সোমবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় রিজভী আরও বলেন, আন্তর্জাতিক মহলকে ধোঁকা দিতেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার ডিজিটাল সিকিউরিটি আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। নতুন আইন আসার পর পুরাতন মামলার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু অপব্যবহার বন্ধের জন্য এই নাম পরিবর্তন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামের জায়গায় কিছু মানসিক চাপ ছিল, নাম পরিবর্তনের ফলে আর সেটা থাকছে না।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com