শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ভারতকে ৪ ট্রানজিট রুট ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

ঢাকা : ত্রিপুরা এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যে ভারতীয় ব্যবসায়ীদের জন্য ৪টি ট্রান্সশিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, অনুমোদন দেয়া ৪টি রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন, পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে ভারতীয় ব্যবসায়ীদের অনুমতি দেয়া হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে এক চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত।

তিনি বলেন, ত্রিপুরা এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য পরিবহনের জন্য ৪টি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

রাজ্যটির বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য ৯টি ‘সীমান্ত হাট’ স্থাপনের পরিকল্পনা করছে ত্রিপুরা। ইতোমধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি আমরা। এটি বিবেচনাধীন রয়েছে।

ত্রিপুরার শিল্প ও বাণিজ্য পরিচালক বিশ্বশ্রী বি বলেন, রুটগুলো দিয়ে পণ্য পরিবহনের দারুণ সম্ভাবনা রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com