শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নাটোরে আত্মহত্যা প্ররোচনার মামলায় পাঁচজনের কারাদণ্ড

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নাটোর : নাটোরের লালপুরে শ্লীলতাহানি ও মিথ্যা অপবাদ দিয়ে আত্মহত্যা প্ররোচনার মামলায় ৫ জনের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

আসামিরা হলেন আনোয়ার হোসেন ওরফে আনার আলী, আমিরুল ইসলাম, সাজদার রহমান, আনছার আলী, শাবান আলী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ জুলাই সকাল ১০টার দিকে লালপুর উপজেলার ভবানীপুর গ্রামের কাবিল হোসেনের স্ত্রী রিতা খাতুনকে জাপটে ধরে একই এলাকার আকবর মিস্ত্রির ছেলে আনোয়ার হোসেন আনার। এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার আমিরুল ইসলাম, সাজদার রহমান, আনছার আলী এবং শাবান আলী। এ সময় রিতা খাতুন চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় এলাকায় একটি সালিশি বৈঠক করা হয়। সালিশে আসামিদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ওই বছরেরই ২০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আসামিরা কাবিল হোসেনের অনুপস্থিতিতে আবারও রিতা খাতুনের ঘরে ঢুকে তাকে মুখ চেপে ধরে বাড়ির পাশে আখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে তার শ্লীলতাহানির চেষ্টা করে। সে সময় রিতা খাতুনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আবারেও আসামিরা পালিয়ে যায়। পরে আসামিরা রিতা খাতুনের নামে নানা অপবাদ দিতে থাকে। এমন অপবাদ এবং শ্লীলতাহানির ঘটনা সহ্য করতে না পেরে সেইদিন রাতে রিতা খাতুন বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় রিতার স্বামী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।

এরপর দীর্ঘ প্রায় ১৩ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আজ এ রায় দেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com