শিরোনাম
প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধোলাইখালে শটগানের গুলিতে আহত হয়ে ঢামেকে ৬

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ঢাকা: রাজধানীর ধোলাইখালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এ সময় পুলিশের শটগানের গুলিতে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। শনিবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তাদের ঢামেকে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩০), কেন্দ্রীয় ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক (৩০), কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ (২৮) এবং যুবদল কর্মী ওবায়দুল (৪০)।

আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। তারা দাবি করেন, এক পর্যায়ে পুলিশের শটগানের গুলি ও ইট পাটকেলে আঘাতে তারা আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের শরীরে শটগানের গুলি এবং ইট-পাথরের আঘাত রয়েছে। তারা হাসপাতালে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রাজধানীর ধোলাইখাল মোড়ে প্রায় ১ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সড়ক ছেড়ে সরে যান বিএনপি নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। পরে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com