শিরোনাম
প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিউনিশিয়ায় ৯০১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে যাওয়ার উদ্দেশে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়া উপকূলে রেকর্ডসংখ্যক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) তিউনিশিয়ার পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল ফেকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তিউনিশিয়া উপকূল থেকে ডুবে যাওয়া ৯০১ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে তিউনিশিয়ার ৩৬ এবং ২৬৭ জন বিদেশি অভিবাসী রয়েছেন। বাকিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পরিসংখ্যান বলছে, গত ১৪ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছেন প্রায় ৭৫ হাজার ৬৫ জন অভিবাসী। নৌকায় চেপে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। উপকূল থেকে বিপুলসংখ্যক অভিবাসীর ইউরোপগামী যাত্রা বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর চাপে রয়েছে তিউনিসিয়া। তবে, দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ বলেছেন, তার দেশ সীমান্তরক্ষী হিসাবে কাজ করবে না। সূত্র : রয়টার্স

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com