শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

মেক্সিকোর পানশালায় অগ্নিসংযোগ, নিহত ১১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি পানশালায় অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি।

গত ২১ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোতে এই হামলা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, বিয়ার হাউস বারে একটি মোলোটভ ককটেল ছুড়ে হামলা করে এক মাতাল যুবক। এর আগে নারীদের হয়রানি করায় তাকে পানশালা থেকে বের করে দেয়া হয়।

সান লুইস রিও কলোরাডোর মেয়র গতকাল শনিবার বিকালে টুইটারে জানান, অগ্নিসংযোগের সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি।

সোনোরা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিসের বিবৃতিতে জানা যায়, আগুনে সাত পুরুষ ও চারজন নারী নিহত হয়েছেন। অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সীমান্তের ওপারে মার্কিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, এক যুবক ওই পানশালায় নারীদের উত্যক্ত করার পর তাকে বের করে দেয়া হয়। এর পরই ককটেল ছোড়ার ঘটনা ঘটে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com