শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বেসরকারি মেডিকেলে ভর্তির সময় বাড়ল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ঢাকা : দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সময় বেড়েছে। গত ৯ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা থাকলেও আগামী ২৬ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে স্বয়ংক্রিয় অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এবং অপেক্ষমাণ তালিকা থেকে দেশি শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ২৬ জুলাই অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে গত ১২ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com