শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বাড়ি ফেরার পথে ২ ব্যবসায়ীকে খুন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

টাঙ্গাইল : টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

পুলিশ জানায়, শাহজালাল বাঘেরবাড়ি চৌরাস্তায় মনোহারী দোকান করতো। বুধবার রাত ১০টার পর শাহজালাল ও মজনু বাড়ি ফিরছিল। পরে তারা আর বাড়িতে ফিরেনি। কিন্তু বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। তবে মরদেহ দুটির পাশে তাদের মোটরসাইকেলটি পড়ে ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ শাহজালাল মনোহারী দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর ব্যবসাও করতেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com