শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

দুই সন্তান রেখে দেবরের বাড়িতে ভাবির অনশন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে বিয়ের দাবি নিয়ে পরকীয়া প্রেমিক দেবরের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী (৩২)। এ সময় বিষয়টি টের পেয়ে প্রেমিক আত্মগোপনে চলে যান।

মঙ্গলবার (১৮ জুলাই) ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৫ জুলাই) রাতে ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক একই গ্রামের কামের আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫)।

অনশনে থাকা গৃহবধূ জানান, প্রায় দুই বছর ধরে আলমগীরের সঙ্গে গোপনে তাদের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে প্রতিবেশী দেবর হয়। আলমগীর বিয়ের প্রলোভন দিয়ে মাঝে-মধ্যেই শারীরিক সম্পর্ক করত। কিন্তু এখন বিয়ে করতে কালক্ষেপণ করছে। রোববার রাতে ঘরে স্বামী ও দুই সন্তান রেখে আলমগীরের বাড়িতে চলে এসেছি। এখন তাকে বিয়ে না করলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।

ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির জানান, সোমবার সকালে এ ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই নারীর দুটি সন্তান রয়েছে। রোববার থেকে আলমগীরের বাড়িতে অবস্থান করছেন তিনি। গতরাতেও তার বাড়ির বারান্দায় সে বসে ছিল।

ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম জানান, সোমবার সকালে এ ঘটনাটি শুনেছি। ওই এলাকার ইউনিয়নের সদস্যকে বলা হয়েছে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com