শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে মৃত্যু বেড়ে ৩৯

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সোমবার দক্ষিণ কোরিয়ার ভূগর্ভস্থ সড়ক থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার চেওংজুর নিকটবর্তী একটি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় ওসং ভূগর্ভস্থ সড়ক প্লাবিত হয়। এ ঘটনায় ডুবে যাওয়া বাসের চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ইয়োনহাপের খবরে বলা হয়, ফায়ার কর্তৃপক্ষ একটি উদ্ধার অভিযানের মাধ্যমে আন্ডারপাসে জলাবদ্ধ ১৬টি যানবাহন উদ্ধার করতে পেরেছে।

উদ্ধারকারীরা নিখোঁজ হওয়া আরও একজনের সন্ধান অব্যাহত রেখেছে, কিন্তু কেন্দ্রীয় আন্ডারপাস এলাকা কোমর পর্যন্ত কাদামিশ্রিত পানিতে আটকে থাকায় উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে।

বন্যা ও ভূমিধসে সোমবার সকাল ছয়টা পর্যন্ত নয়জন নিখোঁজ ছিলেন। এ দুর্যোগে ৩৪ জন আহত হয়েছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com